জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামে ২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীকে মনোনয়ন দেওয়ায় শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: জাফর আলীকে মনোনয়ন দেয়ায় রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল শহর প্রদিক্ষণ শেষে দলীয় কার্যালয় এসে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন,সাবেক ছাত্রলীগনেতা সাগর,রণিসহ অন্যান্য নেতারা। বক্তরা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।পরে তারা সবার মাঝে মিষ্টি বিতরণ করেন।





















