মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতেও তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, ক্ষমতার বাহিরে এসেও তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাত খোপের কবুতর খাইয়া, বিলাই হইছে সাধু’ বলে কিনা আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো’ মনে রাখবেন, এই শান্তিপূর্ণ আন্দোলনের নেপথ্যে পিছনে একটা পর্দা আছে সেই পর্দার অন্তরালে ভয়ংকর দৃশ্য শকুনের থাবা দেওয়ার জন্য অপেক্ষা করে আছে লন্ডনে বসে তারেক জিয়া সেই কাজগুলো করছে। সুতরাং আপনাদের মনে রাখতে হবে এটা যেন না হয়।
তার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে,ক্ষমতায় আনতে হবে। তাহলেই দেশের জনগন ও দেশ শান্তিতে থাকবে। গককাল রাতে মাদারীপুর শহরের থানতলী পৌর ট্রাক টার্মিনালে মাদারীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নর বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাদারীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নরের সভাপতি ফারুক মাতুব্বরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ আবুল বাসার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের জাকির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ হাওলাদার, মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খন্দকার খায়রুল হাসান (নিটুল), মাদারীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, মাদারীপুর সদর পৌরসভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ হাই বেপারী,মাদারীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান মাতুব্বর প্রমুখ।





















