আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

লালমনিরহাটে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে শেষ হল শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

  • In ধর্ম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৭ জুন ২০২৩ @ ০৫:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ জুন ২০২৩@০৭:২৮ অপরাহ্ণ
লালমনিরহাটে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে শেষ হল শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
ছবি- বিডিহেডলাইন্স

মোঃ বিপুল ইসলাম
স্টাফ রিপোর্টার।।

উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন সনাতন ধর্মের মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে।

সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। ইসকনসহ লালমনিরহাটে অধিক মন্দিরে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

লালমনিরহাটে শ্রীশ্রী রাধা গিরিধারী ইসকন মন্দিরের উল্টো রথ যাত্রা উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে বিশাল শোভাযাত্রা বের করে। উল্টোরথ যাত্রার উদ্বোধনী উপলক্ষে লালমনিরহাট অডিটোরিয়ামে (পুরান) মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

লালমনিরহাটে শ্রীশ্রী রাধা গিরিধারী বানিয়ার দিঘি ইসকনর মন্দিরে মহা প্রভু প্রেম দাস ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে উল্টোরথ যাত্রার উদ্বোধন করেন। পরে এখান থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ শোভাযাত্রা বের করা হয়। জেলা পরিষদ অডিটোরিয়াম (পুরান) সামনে থেকে কালেক্টরেট মাঠ দিয়ে বিডি আর গেট, সাপ্টানা বাজার, নয়ারহাট হয়ে শ্রীশ্রী রাধা গিরিধারী বানিয়ার দিঘি ইসকনে অবস্থান করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ