নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের নান্দাইলে বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল ৯ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মুশুল্লি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম (৩৭) পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার ফতেপুর রয়েল বাড়ি গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র। তিনি নান্দাইলের মুশুল্লি ইউনিয়নের চপই দাখিল মাদ্রাসার শিক্ষক। মোছা. বৃষ্টি আক্তার (২০) নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের মো. আব্দুর রাশিদের মেয়ে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কেন্দুয়া উপজেলার ফতেপুর নিজ বাড়ি থেকে নিজ কর্মস্থল নান্দাইলের চপই দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে ব্যাটারি চালিত অটো রিক্সায় রওনা দেন। ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লি এলাকায় অটোরিক্সা টি আসতেই বিপরীত মুখী এম.কে সুপারের একটি বাস অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এসময় দূর্ঘটনার কবলিত গাড়ী জব্দ করা হয়েছে বলে জানান তিনি।





















