আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

ফুলতলায় জলাবদ্ধতায় সাধারণ মানুষের দুর্ভোগ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৬ জুলাই ২০২৩ @ ০২:২৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ জুলাই ২০২৩@০২:২৩ অপরাহ্ণ
ফুলতলায় জলাবদ্ধতায় সাধারণ মানুষের দুর্ভোগ

।।ফুলতলা প্রতিনিধি।।

খুলনার ফুলতলা উপজেলা প্রশাসনের নাকের ডগায় আওয়ামীলীগ অফিসের সামনে জলাবদ্ধতার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে।অতি বৃষ্টির ফলে এখানে পানি জমে থাকার ফলে দুর্গন্ধ বের হওয়ায় বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আওয়ামীলীগ অফিসের সামনেই রয়েছে বাস স্টান্ড ও বাজার সহ অন্যান্য অফিস। এসব অফিসের লোকজনসহ জনসাধারণের চলাচল করতে হয় এখান দিয়ে। কিন্তু সম্প্রতি এই জলাবদ্ধতা থেকে চরম দুর্গন্ধ ছড়ানোর ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে লোকজন।এছাড়া এই কার্যালয়ের পাশের রাস্তাও বেহাল হয়ে রয়েছে। এ রাস্তা দিয়ে জনগনসহ বিভিন্ন সেবা প্রার্থী লোকজনকে চরম কষ্ট করে যাতায়াত করতে হয়।এই জলাবদ্ধতার কারনে এখান থেকে এডিস মশা জন্ম নিয়ে ডেঙ্গু রোগ ছড়ানোরও সম্ভাবনা রয়েছে।

উপজেলা ভাইচ চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন বিডি হেডলাইন্স কে জানান – এ বিষয়টি উপজেলা চেয়ারম্যান কে জানানো হয়েছে। এবং অতিসত্তর এই পানি নিস্কাসনের ব্যবস্থা নেওয়া হবে।
জলাবদ্ধতার কারন সম্পর্কে তিনি আরও বলেন, অতি বৃষ্টির ফলে এই পানি জমেছে। চারপাশের জমি বালু দিয়ে ভরাট করার কারণে এখানকার জায়গার তুলনায় চতুরদিক উচুঁ হয়ে গেছে এবং যে পাইপলাইনের মাধ্যমে এই পানি নিস্কাসন হতো ময়লা আবর্জনায় তা বন্ধ হয়ে যাওয়ার কারনে এই সমস্যার সৃষ্টি হয়েছে।রাস্তার বিপরীত পাশের তুলনায় এইপাশ অধিক ঢালু হওয়ার কারনে একটু বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়।রাস্তার প্রায় অর্ধেক অংশ এখনো পানির নিচে অবস্থান করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জাহান বলেন, উপজেলা চেয়ারম্যানের সাথে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।এবং জনগনের যাতে ভোগান্তি পোহাতে না হয় সেই লক্ষ্যে অতি জরুরী এই পানি নিস্কাসনের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ