নির্ঝর রায়
ফুলতলা প্রতিনিধি।।
খুলনার ফুলতলা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নানান আয়োজনের মধ্যে দিয়ে উৎসব মূখর পরিবেশে এ অনুষ্ঠান শুরু হয়।
ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশুর সভাপতিত্বে এবং ফুলতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রিপনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ফুলতলা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসলাম খান। বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী, মোশারফ হোসেন মোড়ল, শওকত আলী আকুঞ্জী সহ আরও অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে শেখ আকরাম হোসেন বলেন, শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্বদরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন।
কেক কাটা ও দোয়া মাহফিল শেষে সর্ব সাধারনের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় আওয়ামীলীগের উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।






















