।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
রোমানিয়ার একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) গ্যাস স্টেশনে পরপর দুইটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শনিবার সন্ধ্যায় রাজধানী বুচারেস্টের কাছে প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে যাওয়া ২৬ দমকলকর্মী আহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় পরে একজন নিহত হন।
কিছুক্ষণ পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণে আকাশে মাশরুম আকারের কুন্ডলি উঠতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত আটজন মারাত্মকভাবে পুড়ে গেছেন। তাদের চারজনকে বাইরের হাসপাতালে পাঠানোর পরিকল্পনা চলছে।
ঘটনাস্থলের সাতশ মিটার ব্যাসার্ধে থাকা সব মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির জরুরি বিভাগ বলেছে, এটি এখনো বিপজ্জনক এলাকা… আরেকটি ট্যাংকারে আরও একটি বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।
এই ঘটনায় শোক প্রকাশ করে পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ক্লাউস লোহান্নিস। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে সব পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি।





















