আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ঘুমন্ত অবস্থায় মা-ছেলেকে পিটিয়ে হত্যা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ জুলাই ২০২৩ @ ০৪:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুলাই ২০২৩@০৪:১৪ অপরাহ্ণ
ঘুমন্ত অবস্থায় মা-ছেলেকে পিটিয়ে হত্যা

।।নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার চৌদ্দগ্রামে মা ও ছেলেকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। মঙ্গলবার (৪জুলাই) মধ্যরাতে উপজেলা সদরের পাঁচড়া ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- নিপা আক্তার(২৭) ও তার ছেলে আলী হাসান মুজাহিদ(৮)। নিহত নিপা চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামের বাসিন্দা সংযুক্ত আরব-আমিরাত প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে নিপা তার ছেলেকে নিয়ে বাড়ির পাশেই মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এ সুযোগে ঘাতক ঘরে ঢুকে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল। রাতে বাড়ি ফিরে নিপা তার ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার দিকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের গুরুতর আহত করা হয়। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শিশু মুজাহিদ ও তার মা নিপাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। পরে আশংকাজনক অবস্থায় শিশু মুজাহিদকে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ- সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিপার স্বামী আনোয়ার হোসেনের ভাতিজা মঈনুল হাসান শুভ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন- হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। লাশ দুটির ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ