আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

নাদিম হত্যা মামলার ৯ আসামি রিমান্ডে

  • In গণমাধ্যম, জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৮ জুন ২০২৩ @ ০৬:০৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুন ২০২৩@০৬:০৬ অপরাহ্ণ
নাদিম হত্যা মামলার ৯ আসামি রিমান্ডে

।।নিজস্ব প্রতিবেদক।।

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেফতার ৯আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৯আসামির মধ্যে চারজনকে চার দিনের রিমান্ড আর বাকি পাঁচজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়

রোববার (১৮জুন) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহাম্মেদ আসামিদের এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী।

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান- সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের পরপরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ১১জনকে গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম শনিবার সকালে বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ২২জন ও অজ্ঞাত আরও ২০-২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ