মো. লিটন হোসেন লিমন
নাটোর প্রতিনিধি।।
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর সহচর, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস(৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও ছেলেসহ অসংখ্যক গুণগ্রহী রেখে গেছেন।
তার ব্যক্তিগত সহকারী ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসকষ্টজনিত কারণে শনিবার সন্ধ্যায় সংসদ আব্দুল কুদ্দুসকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। পরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে)নেয়া হয়। শনিবার রাত থেকে সেখানেই রাখা হয়। সেখানেই আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।
আব্দুল কুদ্দুস পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালনও করেন। তিনি রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি এবং বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রি অর্জনকারী আবদুল কুদ্দুস মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতে ট্রেনিং নিয়ে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার পর মরদেহ নেওয়া হবে গুরুদাসপুরে। দুপুর ১২টায় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা হবে। পরে বাদ জোহর বিলশা ঈদগাহ মাঠে চতুর্থ জানাজা শেষে বিলশা কবরস্থানে দাফন করা হবে এই বর্ষীয়ান রাজনীতিবিদকে।






















