আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার-২৫

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ ১৪ জুন ২০২৩ @ ০৭:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুন ২০২৩@০৭:৫৭ অপরাহ্ণ
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার-২৫

।।নিজস্ব প্রতিনিধি।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে গত ২৪ ঘন্টায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪জুন) সকাল ৬ টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৬ হাজার ৮০ পিস ইয়াবা, ৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৪১.১ গ্রাম হেরোইন ও ২১ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা হয়েছে, বাকি প্রক্রিয়া চলমান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ