আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ওয়াগনার বিদ্রোহের নেতাদের বিচার হবে: পুতিন

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৭ জুন ২০২৩ @ ০৯:৩৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ জুন ২০২৩@০৯:৩৬ পূর্বাহ্ণ
ওয়াগনার বিদ্রোহের নেতাদের বিচার হবে: পুতিন

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, গত সপ্তাহের ওয়াগনার বিদ্রোহের নেতারা চেয়েছিল ‘রক্তাক্ত সংঘর্ষে রাশিয়া ডুবে যাক।’ ক্ষোভে পূর্ণ এক সংক্ষিপ্ত ভাষণে পুতিন সোমবার বিদ্রোহের নেতাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন, সাধারণ ওয়াগনার ‘দেশপ্রেমিক’ সেনারা চাইলে সেনাবাহিনীতে যোগ দিতে পারবে, বেলারুস চলে যেতে পারবে কিংবা বাড়িতে ফিরতে পারবে।

গত সপ্তাহে ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে ওয়াগনার সেনারা মস্কো অভিমুখে যাত্রা শুরু করে বিদ্রোহ করার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন পুতিন। সোমবার টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন বলেন, ‘এটা অপরাধী কর্মকাণ্ড, লক্ষ্য ছিল দেশকে দুর্বল করা। এটা ছিল ভয়াবহ হুমকি।

বিদ্রোহ অবসানের শর্তে প্রিগোজিনের বিরুদ্ধে একটি মামলা প্রত্যাহার করে নেয়া হয় এবং তাকে বেলারুস নির্বাসনে যেতে দেয়া হয়। ধারণা করা হচ্ছে সোমবার বিকেলে প্রিগোজিন বেলারুসের রাজধানী মিনস্কের এক হোটেলে অবস্থান করছিলেন। মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার সিনেটর মার্ক ওয়ার্নার জানিয়েছেন ওই হোটেলের কোনো জানালা নেই। তবে প্রিগোজিন এক অডিও বার্তা প্রকাশ করলেও নিজের অবস্থান প্রকাশ করেননি।

ওয়াগনার বিদ্রোহের পর নড়েচড়ে বসে পুরো বিশ্ব। রাশিয়ার ক্ষমতার ওপর পুতিনের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে কিনা সেই প্রশ্নও ওঠে। গত শনিবার বিকেলে দক্ষিণাঞ্চলীয় রোস্তভ-অন-দন শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর শত শত সামরিক গাড়ি মস্কোর ২০০ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে। পরে প্রিগোজিন তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেন।

সোমবারের ভাষণে পুতিন বিদ্রোহে জড়িত সেইসব সেনাদের ধন্যবাদ জানান, ‘যারা একমাত্র সঠিক সিদ্ধান্ত নিয়েছিল- তারা ভ্রাতৃঘাতী রক্তপাতে জড়ায়নি, শেষ লাইনে গিয়ে তারা থেমে যায়।’

ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন তার অডিও বার্তায় বলেছেন, তার উদ্দেশ্য কখনোই ক্রেমলিনের রাজনৈতিক ক্ষমতা কিংবা পুতিনকে উৎখাত ছিল না। তার উদ্দেশ্য ছিল ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের পরিকল্পিত বিলুপ্তির প্রতিবাদ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ