আজ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ জুন ২০২৩ @ ০৭:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুন ২০২৩@০৭:৪৬ অপরাহ্ণ
ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত

।।ডুমুরিয়া প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিরাশুনি গ্রামের মৃত আকছেত আলী শেখের স্ত্রী রোকেয়া বেগম (৬২) ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের মেয়ের বাড়ি থেকে ভ্যান যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ভ্যানটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এ ঘটনায় বৃদ্ধা বাসের চাকায় পিষ্ট হয়ে বাম পা হাটু থেকে আলাদা হয়ে যায় ও মাথায় আঘাত লেগে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত হোসেন বিডি হেডলাইন্সকে জানায়, নিহত মহিলাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং বাসটিকে আটক করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ