মোসলেম উদ্দিন রনি
স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাড়ির সামনে আম গাছে রোমান মিয়া (১৫) নামে এক বালকের গলায় দড়ি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রোমান মিয়া উপজেলার চলবলা ইউনিয়নের বিদুয়ারমাল্লী মদনপুর এলাকার রবিউল ইসলাম এর নাতি।
বুধবার (৫ জুলাই) রাত ৮ টার সময় নিজ বাড়ির সামনে আম গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখে তার নানা মোঃ তারা মিয়া আত্মচিৎকার করলে আশেপাশে লোকজন ছুটে এসে রোমান মিয়াকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তারে মৃত ঘোষণা করেন।
রোমান মিয়ার আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে সে একটু জেদি প্রকৃতির ছিলো বলে জানিয়েছেন তার নানা রবিউল ইসলাম। এছাড়াও রোমান মিয়ার মামা মোঃ রাসেল মিয়া জানান, কি কারনে তার ভাগিনা আত্মহত্যা করেছে সে ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে এ ব্যাপারে কারও বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান (ভারপ্রাপ্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পর পুলিশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ব্যাপারে থানায় কারও কোন অভিযোগ পাওয়া যায় নি। ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






















