আজ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

লালমনিরহাটে ‘সেবা নীড়’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ জুলাই ২০২৩ @ ০৫:৫৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ জুলাই ২০২৩@০৫:৫৬ অপরাহ্ণ
লালমনিরহাটে ‘সেবা নীড়’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছবি- বিডিহেডলাইন্স

মোঃ বিপুল ইসলাম
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটে সেচ্ছা সেবী সংগঠন ‘সেবা নীড়’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো সেবা নীড় সংগঠনের সদস্যদের সরব উপস্থিতিতে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা নীড় কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজু খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ লালমনিরহাট চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল খন্দকার রানা, জেলা পরিষদ সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব, সেবা নীড় অর্থ বিষয় সম্পাদক রবিউল ইসলাম নিঝুম প্রমুখসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে সন্মানিত অতিথিবৃন্দকে সন্মাননা স্মারক প্রদান ও সারা দেশে সেচ্ছা সেবী হিসেবে যেসব সংগঠন সমাজ বিনির্মানে বিশেষ ভুমিকা রেখেছে তাদের পুরস্কৃত করা হয়। সন্মাননা পুরস্কার দেওয়া হয় ব্লাড ডোনেশন সোসাইটি লালমনিরহাট, অনির্বান যুব কল্যান সংঘ, বিউটিফুল লালমনিরহাট, তারুণ্যের আলো সেচ্ছা সেবী সংগঠন, সারপুকুর যুব ফোরাম পাঠাগার, উদীয়মান সমাজ কল্যান সংঘ, নবীনের আহ্বান, তপু যুব ফোরাম প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ