মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার চার তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫অক্টোবর) দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এ ভবনের শুভ উদ্বোধন করেন।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
এসময় অন্যদের মধ্যে মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী কাদির মিয়া৷ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা আব্বাস আলী, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ওয়াজেদ আলী, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।





















