আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে ফেনসিডিল ও স্কাফসহ মাদক ব্যবসায়ী আটক

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ ডিসেম্বর ২০২৩ @ ০৮:০৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ ডিসেম্বর ২০২৩@০৮:১১ অপরাহ্ণ
লালমনিরহাটে ফেনসিডিল ও  স্কাফসহ মাদক ব্যবসায়ী আটক

।।নিজস্ব প্রতিবেদক।।

লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের অভিযানে ১৯২ বোতল ভারতীয় নিশিদ্ধ ঘোষিত ফেনসিডিল ও ৪৮ বোতল স্কাফসহ পঞ্চা চন্দ্র রায় ওরফে বাংটু (৪৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মহিষখোচা ইউপির বারঘড়িয়া মৌজাস্থ জনৈক গোলাম রব্বানী এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার পার্শ্বে বাঁশঝাড় হতে মাদকসহ আসামীকে হাতে নাতে আটক করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ী আদিতমারী উপজেলার কিসাম বড়াইবাড়ী এলাকার মৃত শচীন্দ্র নাথের ছেলে।

এ ব্যাপারে আদিতমারী থানায় পঞ্চা চন্দ্র রায় ওরফে বাংটুসহ পালিয়ে যাওয়া অপর দুই আসামী একই এলাকার নবাব আলী ছেলে সুলতান মিয়া (৩৫) ও কালীগঞ্জ উপজেলার নিথক ঢাকাইয়াটারী এলাকার জমশের আলী ছেলে আসাদুল হক (৫০) এর নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ