আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

ফুলপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৬ জুন ২০২৩ @ ০৬:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ জুন ২০২৩@০৬:০০ অপরাহ্ণ
ফুলপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন

।।ফুলপুর প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি মেলার শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, বীর মুক্তিযোদ্বা আব্দুল বাতেন সরকার, কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ প্রমুখ।

কৃষি মেলা উদ্বোধনকালে বক্তারা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশি বেশি গাছ লাগানোর প্রতি আহ্বান জানান।

ফুপ্র/কেএইচ/তারিখঃ ০৬০৬২৩/১৭:৫৮

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ