আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়া-৫ শেখ হাসিনার সিদ্ধান্তেই অনড় থাকবেন মজনু

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২১ নভেম্বর ২০২৩ @ ১১:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ নভেম্বর ২০২৩@১১:৫৭ অপরাহ্ণ
বগুড়া-৫ শেখ হাসিনার সিদ্ধান্তেই অনড় থাকবেন মজনু

।।বগুড়া প্রতিনিধি।।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ‘নৌকা মার্কা’ নিয়ে ভোটযুদ্ধে অংশ নিতে চান আলহাজ্ব মজিবর রহমান মজনু। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলে নির্বাচনে অংশ নেবেন না।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা এবং দলীয় সিদ্ধান্তেই অনড় থাকব। দলের মনোনীত প্রার্থীর পক্ষেই নেতাকর্মীরা কাজ করবে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিয়েছেন মজিবর রহমান মজনু। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। চারবার পৌরসভার মেয়র এবং দুই বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, তিনি ছাত্রলীগে যুক্ত হয়ে দীর্ঘ ৫০ বছর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। দীর্ঘদিনের রাজনীতি, তৃণমূলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্ষিয় ভূমিকা রেখেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ