আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ জুন ২০২৩ @ ১২:২২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুন ২০২৩@১২:২২ পূর্বাহ্ণ
লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

।।স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাট জেলাধীন হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মুহিত(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত মুহিত ঐ গ্রামের ভ্যানচালক রাশিদুলের ছেলে বলে জানা গেছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু। জানা যায়, বাড়ির উঠানে খেলছিল মুহিত। বাড়িতে কেউ না থাকায়, একপর্যায়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায় সে। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরের পানিতে মুহিতের লাশ ভেসে উঠতে দেখেন তারা। এ সময় তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈম হাসান নয়ন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মৃতের পরিবারে শোকের মাতম বইছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ