আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনা: আহত-৪

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৪ জুলাই ২০২৩ @ ১১:১৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ জুলাই ২০২৩@১১:১৫ পূর্বাহ্ণ
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনা: আহত-৪

উৎপল রায়
দাকোপ প্রতিনিধি।।

আজ ২৩ই জুলাই বিকাল ৫টায় খুলনার বটিয়াঘাটা উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কে কৈয়াবাজারের পাশে জয়খালি ব্রিজের নিচে একটি ইজিবাইক ও একটি ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

ঘটনা স্থানে গিয়ে জানা যায়, গল্লামারি থেকে লোক নিয়ে একটি ইজিবাইক কৈয়াবাজার আসছিলো তখন বিপরীত কৈয়াবাজার দিক থেকে ভ্যানে দুজন লোক নিয়ে একটি ভ্যান আসতে ছিলো। ইজিবাইকে থাকা এক ব্যক্তি জানায়, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলো তখন নিয়ন্ত্রণ রাখতে না পেরে ভ্যানে আঘাত করে তখন ইজিবাইটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলেন ভ্যান চালক সালাম শেখ (৬০) যাত্রী ইসমাইল হোসেন (৪০) ও ইজিবাইক চালক ইমরুল হাসান (২৩) যাত্রী সুকুমার বিশ্বাস (৫৬) অন্য যাত্রীরা সুস্থ আছেন। ভ্যান চালক কিছু সময় দাঁড়িয়ে থাকলে পায়ে ও বুকে প্রচন্ড আঘাত পাওয়ায় মাটিতে পড়ে যায়। আহত সবাইকে দ্রুত খুলনা মেডিকেল পাঠানো হয়েছে।

ঘটনা স্থানে লোকজনের কাছ থেকে জানা যায়, আহত ব্যাক্তিরা সবাই কৈয়াবাজার ও জয়খালি এলাকার বাসিন্দা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ