আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি-লিফলেট বিতরণ

  • In সারাবাংলা, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২৭ আগস্ট ২০২৩ @ ০২:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ আগস্ট ২০২৩@০২:০৪ অপরাহ্ণ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি-লিফলেট বিতরণ

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকালে ঘণ্টাব্যাপী র‌্যালি ও লিফটেল বিতরণ কর্মসূচি পালন করেছেন মাদারীপুর
জেলা স্বাস্থ্য বিভাগ।

র‌্যালিটি মাদারীপুর সদর হাসপাতলের সড়কহ প্রধান সড়কগুলো ও শকুনি লেকপাড় প্রদক্ষিণ শেষে পুনরায় পূর্বের স্থানে এসে শেষ হয়। র‌্যালি চলাকালে মাদারীপুর সদর হাসপাতালে র কর্মরত চিকিৎসক, নার্স, শহরের রিক্সা চালক, দোকানদারসহ নানা পেশাজীবী মানুষের কাজে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

র‍্যালীর পরে সদর হাসপাতালের হল রুমে সচেতনতা মূলক মতবিনিময় সভা করা হয়। আতঙ্ক নয় সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায় এই বিষয়টিই সবার মাঝে তুলে ধরা হয়।

মাদারীপুর সিভিল সার্জন মো মুনীর আহমেদের সভাপতিত্বে সিভিল সার্জন ও সদর হাসপাতালের চিকিৎসক সহ পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। হাসপাতলে চিকিৎসা নিচ্ছে ৭২জন। এনিয়ে জেলায় ১৬৬৫ জন আক্রান্ত হয়েছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৫৯১ জন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ