হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় আজহার আলী (৫৮) নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সাতক্ষীরার পুলিশ লাইন্স ব্যারাকে নিজ শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আজহার আলী যশোর জেলার রাজারহাট এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতের উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে আজহার আলীর মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার সহকর্মীরা। পরে তার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে আজহার আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে।
আজহার আলীর ছোট ভাই মোঃ জালাল উদ্দীন জানান, বছর পাচেক আগে তিনি কুষ্টিয়ায় একটি দুর্ঘটনার কবলে পড়েন। একারণে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপর থেকে তিনি মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিতস্থ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্রসন্তানের জনক বলে জানান তার ভাই জালালউদ্দীন।






















