আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইউক্রেনীয় ড্রোন হামলায় ধ্বংস রুশ সুপারসনিক

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২২ আগস্ট ২০২৩ @ ১০:৩৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ আগস্ট ২০২৩@১০:৩৮ পূর্বাহ্ণ
ইউক্রেনীয় ড্রোন হামলায় ধ্বংস রুশ সুপারসনিক

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

দীর্ঘ পাল্লায় বোমা ছুড়তে সক্ষম রাশিয়ার একটি সুপরিচিত বোমারু বিমান ধ্বংস হয়েছে ইউক্রেনীয় ড্রোন হামলায়। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি বিশ্লেষণ করে বিবিসি জানিয়েছে, বিমানটি সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সলস্টি-২ বিমানঘাঁটিতে টুপোলেভ টুয়ো-২২ বিমানে আগুন ধরে গেছে। মস্কো জানিয়েছে, একটি ড্রোন ছোট আকারের গোলা ছোড়ে এতে বিমানের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।

পরে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, মস্কো অঞ্চলে দুইটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আরও দুইটি ড্রোন ইউক্রেনীয় সীমান্তের উত্তর-পূর্বে ব্রাইনস্ক অঞ্চলে ধ্বংস করা হয়েছে।

মস্কোর সবচেয়ে বড় তিন বিমানবন্দরের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে পরে দুইটি আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করা হয়।

ধ্বংস হওয়া রাশিয়ার টুপোলেভ টুয়ো-২২ বিমান শব্দের দ্বিগুণ গতিতে ছুটতে পারে। ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালাতে এই বিমান ব্যবহার করেছে রাশিয়া। বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগের। তবে এর আধুনিক ভার্সন টুয়ো-২২এম৩ ঘণ্টায় ২৩০০ কিলোমিটার বেগে ছুটতে পারে। এতে ২৪ হাজার কেজি অস্ত্র বহন করা যায়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ