আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাটোরে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ নভেম্বর ২০২৩ @ ০২:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ নভেম্বর ২০২৩@০২:২৭ অপরাহ্ণ
নাটোরে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
ছবি- বিডিহেডলাইন্স

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার সারাদেশ ব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে নাটোরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

রোববার (৫ নভেম্বর) ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।

এসময় বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। সড়কে বসে নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন- জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ