মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপু মিয়া (২০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
অটোরিকশা চালক অপু মিয়া চত্রংপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
দুপুরে কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই অটোরিকশা চালকের পরিবারের বরাতে ওসি জানান, শনিবার সকালে অপু মিয়া তার তার বাড়িতে চার্জে রাখা অটোরিকশার লাইন খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক অপু মিয়াকে মৃত ঘোষণা করেন।





















