।।দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১৬সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলায় সিংড়া ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। পরে আরো তিনটি ইউনিয়নের এসব চাল বিতরণ করেন তিনি।
এসময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু,পালশা ইউনিয়নের চেয়ারম্যান কবিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল রহমান সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। এর আগে কোনো সরকার এভাবে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেনি।





















