আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

খুলনায় পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কতৃক রাজপথ অবরোধ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১০ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৩@০৫:২৭ অপরাহ্ণ
খুলনায় পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কতৃক  রাজপথ অবরোধ
ছবি- বিডিহেডলাইন্স

।।খুলনা ব্যুরো।।

নগরীর ফুলবাড়িগেট এলাকায় পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন কতৃক ৬দফা দাবিতে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়ে ঘণ্টাব্যপি কর্মসূচি পালিত হয়। আজ ১০সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টা থেকে শুরু হয় এ অবরোধের ফলে খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

পাটকল শ্রমিকরা বলেন, নগরীর বেশ কয়েকটি বেসরকারি পাটকল মালিকপক্ষ বন্ধ করে দিয়েছে। কিন্তু শ্রমিকদের বকেয়া পাওনা এখনো পরিশোধ করেনি। এর ফলে শ্রমিকরা আর্থিক সংকটে রয়েছেন। সে কারণে আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।

শ্রমিকরা আরোও বলেন- সকল বন্ধ থাকা জুট মিল পূরাঙ্গ ভাবে চালু, আইন সঙ্গত ভাবে ছাঁটাইকৃত, অবসরকৃত শ্রমিকদের যাবতীয় পাওনা এককালীন পরিশোধ শ্রম দপ্তরের ফরমেট অনুযায়ী চুড়ান্ত হিসাব দেওয়া, জেলা প্রশাসক ও মাননীয় শ্রম প্রতিমন্ত্রীর সিদ্ধান্ত কার্যকরী করা, যাবতীয় নূন্যতম মজুরী (মূল মজুরী) ৫০০০ টাকা বাস্তবায়ন করা, রেশনিং ব্যবস্থা চালুসহ ৬ দফা দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বেসরকারি পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ