আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

৪০ মামলার আসামি মোশা গ্রেফতার

৪০ মামলার আসামি মোশা গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার শীর্ষ সন্ত্রাসী মোশা বাহিনীর প্রধান মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে মোশাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মোশা ৪০ টিরও বেশি মামলার আসামি।

বুধবার সকালে কুড়িগ্রামের ভুরুংগমারী এলাকা থেকে মোশাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার আল মঈন বলেন, সাম্প্রতি নারায়ণগঞ্জের রুপগঞ্জে স্থানীয় জনগন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা, গুলিবর্ষণ ঘটনার মূলহোতা এবং হত্যা, ধর্ষন, হত্যাচেষ্টা, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ৪০ টির অধিক মামলা রয়েছে মোশারফের বিরুদ্ধে। তিনি মশা বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ