আজ ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আ. লীগের মনোনয়নপত্র বিক্রি হচ্ছে- তথ্যমন্ত্রী

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২০ নভেম্বর ২০২৩ @ ০৯:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ নভেম্বর ২০২৩@০৯:১৭ অপরাহ্ণ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আ. লীগের মনোনয়নপত্র বিক্রি হচ্ছে- তথ্যমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি হচ্ছে। রোববার দেড় কিলোমিটার হেঁটে আমি মনোনয়নপত্র সংগ্রহ করতে গেছি। আর ভিড়ের কারণে আমাদের সাধারণ সম্পাদক ঢুকতেই পারেন নাই।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেছেন, নির্বাচন নিয়ে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, তাতে বিএনপির নির্বাচন বর্জনের ডাক ঢাকা পড়ে গেছে। এখন নির্বাচন উৎসব আমেজ শুরু হয়ে গেছে।

বিএনপি আহুত টানা হরতাল প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, আপনারা জানেন বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা গত ৪৮ ঘণ্টায় ১৮টি যানবাহনে আগুন দিয়েছে। অবরোধ-হরতাল কেউ মানছে না, জনগণ এমনকি বিএনপির সমর্থকদেরও এর সঙ্গে সম্পৃক্ততা নাই।

তিনি বলেন, রুহুল কবির রিজভী সাহেব অনলাইনে এসে যে কর্মসূচি ঘোষণা করছেন এগুলো আসলে গাড়ি পোড়ানো কিম্বা সরকারি-বেসরকারি সম্পত্তিতে আগুন দেওয়ার কর্মসূচি ছাড়া অন্য কোনো কিছু নয়। একটি স্কুলে এবং বসে থাকা একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে, তিনটা বগি পুড়ে গেছে।

তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমি আপনাদের অনুরোধ জানাব- সাংবাদিকরা সমাজের বিবেক, অনেক ক্ষেত্রে সমাজের পথপদর্শক, এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের লেখনী, রিপোর্টিং যদি অব্যাহত থাকে তাহলে মানুষ ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ