আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত-২

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ আগস্ট ২০২৩ @ ০৪:২১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ আগস্ট ২০২৩@০৪:২১ অপরাহ্ণ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত-২

।।নিজস্ব প্রতিবেদক।।

জেলার মির্জাপুরে আজ আম বোঝাই একটি পিকআপ যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে পড়ে দুই আম ব্যবসায়ীর নিহত হয়েছেন। সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ উপজেলার জামুর্কী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীরা হলেন- নরসিংদী জেলার আরিফুল ইসলাম (২৩) ও অর্থ বর্মণ (১৫)।

জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা আম বোঝাই পিকআপটি সকাল পৌনে নয়টার দিকে মহাসড়কের ওই স্থানে অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অর্থ বর্মণ (১৫) মারা যান। এ ঘটনায় পিকআপে থাকা আরিফুল ইসলাম নামের অপর ব্যবসায়ী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। দুঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ