আজ ও এবং

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিছন্নতা সপ্তাহ উদ্বোধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ 29th October 2023 @ 12:49 pm ও লাস্ট আপডেটঃ 29th October 2023@12:49 pm
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিছন্নতা সপ্তাহ উদ্বোধন
ছবি- বিডিহেডলাইন্স

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।

জনসম্পৃক্ততা বাড়াতে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিছন্নতা সপ্তাহ ২০২৩। ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য’ থাকি’ স্লোগানকে সামনে মাদারীপুরে সপ্তাহব্যাপী এই পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে শুরু করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কার্যক্রম উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান। ইউনিসেফের সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত পরিচালক(উপ-সচিব) মো.নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান বলেন, স্থানীয় সরকার বিভাগ ২০২১ সালে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জাতীয় নির্দেশিকা’ প্রণয়ন করে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা সপ্তাহ’ উদযাপন ও প্রচার অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

প্রধান অতিথি আরও বলেন, ‘ডেঙ্গু রোগটি এখন আর শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ নাই। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, ৭৬ শতাংশ ডেঙ্গু রোগী ঢাকার বাইরের। ফলে এডিস মশা এবং ডেঙ্গু রোগ দুটি সারাদেশে সমানভাবে ছড়িয়েছে। মারাত্মক ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে এর প্রজনন স্থান নষ্ট করতে সবাইকে সচেতন করতেই এই আয়োজন।’
‘একটি হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত থেমে থেমে বৃষ্টির সঙ্গে উষ্ণ আবহাওয়া যা এডিস মশা জন্মানোর জন্য উপযুক্ত আর অন্যটি হচ্ছে নিজ বসতবাড়ি এবং এলাকা পরিষ্কার পরি”ছন্ন রাখা।’

‘পরিষ্কার পরি”ছন্নতার বিষয়ে আমরা সচেতন হলেই এডিস মশার জন্মানোর উৎস ধ্বংস করতে পারি।’

এসময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর সিভিল সার্জন মোহাম্মাদ মুনীর আহমেদ খান, পৌরমেয়র মো. খালিদ হোসেন ইয়াদসহ জেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, সেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিকরা।

[the_ad id=”3072″]

আরও সংবাদ

[the_ad id=”3077″]

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ