আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানে আগুন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৬ ডিসেম্বর ২০২৩ @ ০৫:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ ডিসেম্বর ২০২৩@০৫:৫৩ অপরাহ্ণ
গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানে আগুন

।।নিজস্ব প্রতিবেদক।।

গাজীপুরের কাপাসিয়ায় চলন্ত কাভার্ডভ্যানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়া-চাঁদপুর-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর হয়ে কালীগঞ্জ যাওয়ার আঞ্চলিক সড়কের বড়পুশিয়া এলাকায় হঠাৎ ৬ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।

কাভার্ডভ্যানের চালক সুমন বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে খালি কাভার্ডভ্যান নিয়ে ঘোড়াশালের প্রাণ কারখানায় যাবার সময় বড়পুশিয়া এলাকায় এলে তিনটি মোটরসাইকেলযোগে ৬ জন দুর্বৃত্ত এসে গাছের গুঁড়ি দিয়ে রাস্তা বন্ধ করে এবং ইট দিয়ে সামনের গ্লাসটি ভেঙে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পশ্চিম দিকে চলে যায়। তবে দুর্বৃত্তদের মধ্যে একজনকে চিনতে পারেন চালক সুমন।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ