আজ ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় সরকারের উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৬ অক্টোবর ২০২৩ @ ০৮:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ অক্টোবর ২০২৩@০৯:০০ অপরাহ্ণ
সাতক্ষীরায় সরকারের উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ
ছবি- বিডিহেডলাইন্স

হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির প্রচেষ্টায় সাতক্ষীরার উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের ইটাগাছা আমতলা মোড় ও কাঠালতলাসহ বিভিন্ন এলাকার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং পথচারীদের মাঝে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মীর আজহার আলী শাহীন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবু আব্দুল্লাহ আবু সাক্কার, সাধারণ সম্পাদক মো. নূর মনোয়ার হোসেন, পৌর যুবলীগ নেতা তুহিনুর রহমান তুহিন, হযরত আলী বাবু, শহিদুল ইসলাম প্রমুখ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির প্রচেষ্টায় সাতক্ষীরার উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করছেন দলীয় নেতৃবৃন্দরা। এসময় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ