আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

মাগুরায় প্রশিক্ষনার্থীদের মাঝে কম্পিউটার ও ড্রাইভিং সনদপত্র বিতরণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩০ আগস্ট ২০২৩ @ ০১:০২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ আগস্ট ২০২৩@০১:০৯ অপরাহ্ণ
মাগুরায় প্রশিক্ষনার্থীদের মাঝে কম্পিউটার ও ড্রাইভিং সনদপত্র বিতরণ

তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় অসহায়, প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট ও সন্মানী বিতরন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় মাগুরা আতর আলী সড়কে বহুমুখী মানব কল্যান সংস্হার কার্যালয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। বহুমুখী মানব কল্যান সংস্হার নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক বিপুল আশরাফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংস্থার মাগুরা অফিসের প্রজেক্ট কো – অর্ডিনেটর তাপস কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আসাদুল হক। অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বহুলুল কবীর, সিনিয়র সাংবাদিক রুপক আইচ, সংস্থার ডেপুটি ম্যানেজার আব্দুল আওয়াল প্রিন্সসহ অনেকে।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসায় প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য। এই কারনে দরিদ্র, অসহায়, ও স্বামী পরিত্যক্তাদের বাছাই করে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যাতে তারা নিজের পায়ে দাড়াতে পারেন। কোন গোষ্ঠীকে পিছিয়ে রেখে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়।

বহুমুখী মানব কল্যান সংস্থার মাগুরা ও শ্রীপুর অফিস থেকে ৩শ জন কম্পিউটার ও ড্রাইভিং কোর্স সম্পন্ন করেছে সেসব শিক্ষার্থীকে সনদপত্র ও সন্মানী বিতরণ করা হয়।

ইতিমধ্যে মাগুরা জেলায় ১ হাজার ২৩০ জন নারী ও পুরুষের কম্পিউটার ও ড্রাইভিং কোর্স সম্পন্ন হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ