আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

নাটোরে স্বাস্থ্য কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৭ আগস্ট ২০২৩ @ ০৭:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ আগস্ট ২০২৩@০৭:০১ অপরাহ্ণ
নাটোরে স্বাস্থ্য কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত

মো. লিটন হোসেন লিমন
নাটোর প্রতিনিধি।।

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রোববার(২৭ আগস্ট) দুপুরে তিনি নিজে ডেঙ্গু আক্রান্ত বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সোহানুর রহমান জানান, গত কয়েকদিন থেকে তিনি অসুস্থতা বোধ করছিলেন। পরে রোববার সকালে হাসপাতালেই তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তিনি হাসপাতালেই আলাদা কক্ষে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। পরবর্তীতে কোনো ধরনের শারীরিক সমস্য দেখা দিলে প্রদেক্ষপ গ্রহন করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি। বর্তমানে সুস্থ্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকেই চিকিৎসা গ্রহন করছি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ