আজ ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঈদের ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন 

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২০ জুন ২০২৩ @ ০৮:৪৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ জুন ২০২৩@০৮:৪৬ অপরাহ্ণ
ঈদের ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন 
নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকার আগামী ২৭ জুন ২০২৩ তারিখ, মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করল। জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। এতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
উল্লেখ্য, সোমবার (১৯ জুন) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ