আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

কোরআন পোড়ানো নিষিদ্ধের পরিকল্পনা ডেনমার্কের

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৬ আগস্ট ২০২৩ @ ১১:৫৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ আগস্ট ২০২৩@১১:৫৭ পূর্বাহ্ণ
কোরআন পোড়ানো নিষিদ্ধের পরিকল্পনা ডেনমার্কের

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

একের পর এক কোরআন পোড়ানোর ঘটনায় সারাবিশ্বে তীব্র প্রতিক্রিয়ার মুখে প্রকাশ্য স্থানে এই ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধের পরিকল্পনা করছে ডেনমার্ক সরকার। বিচারমন্ত্রী পিটার হামালগার্ড জানিয়েছেন, এই ধরনের পোড়ানোর ঘটনায় ডেনমার্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নাগরিকদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী কোরআন কিংবা বাইবেলের মতো পবিত্র ধর্মীয় গ্রন্থের সঙ্গে অযার্থ আচরণ অপরাধ হবে। এর শাস্তি হবে জরিমানা এবং দুই বছর পর্যন্ত কারাদণ্ড। দেশটির মধ্যডানপন্থী সরকার বলছে এর মধ্য দিয়ে সারা বিশ্বে বার্তা যাবে।

পররাষ্ট্রমন্ত্রী লারস লোক্কে রামুসসেন বলেছেন, গত কয়েক সপ্তাহে ১৭০ বিক্ষোভ প্রত্যক্ষ করেছে ডেনমার্ক। এসব বিক্ষোভের মধ্যে রয়েছে বিদেশি দূতাবাসের সামনে কোরআন পোড়ানো। দেশটির গোয়েন্দা সংস্থা সতর্ক করে বলেছে, সাম্প্রতিক এসব ঘটনায় সন্ত্রাসী হুমকি জোরালো হয়েছে।

প্রতিবেশি সুইডেনেও কোরআন পোড়ানোর ঘটনা প্রত্যক্ষ করেছে। দেশটির নিরাপত্তা সংস্থাও নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে। গত জুলাইতে ইরাকের সুইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

মত প্রকাশের স্বাধীনতার উদার আইনের কারণে এসব পোড়ানোর ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধায় পড়েছে ডেনমার্ক ও সুইডেন। ১৯৭০ দশকে ধর্ম অবমাননা আইন বাতিল করে সুইডেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ