আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

রাজধানীর খিলগাঁওয়ে বাসে আগুন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৬ ডিসেম্বর ২০২৩ @ ১০:৫২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ ডিসেম্বর ২০২৩@১০:৫২ পূর্বাহ্ণ
রাজধানীর খিলগাঁওয়ে বাসে আগুন

।।নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খিলগাঁওয়ের তালতলা এলাকায় আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন।

বিআরটিসির ওই বাসটি অগ্রণী ব্যাংকের স্টাফদের যাতায়াতের জন্য ব্যবহার করা হতো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, বুধবার সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ে বাসে আগুন লাগার খবর পাই। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে দেখে স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভোর ৬টা থেকে দশম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ