আজ ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঈদ আনন্দদায়ক হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ জুলাই ২০২৩ @ ০৬:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ জুলাই ২০২৩@০৬:২৮ অপরাহ্ণ
ঈদ আনন্দদায়ক হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, এবারের ঈদযাত্রা পুরোটাই ভাল হয়েছে। ঈদ আনন্দায়ক হয়েছে। মানুষ স্বাচ্ছন্দে বাড়ি যেতে পেড়েছে এবং ফিরতে পারছে। গতবারের চেয়ে পশু কোরবানী এবার বেশি হয়েছে। তীব্র তাপদাহের মধ্যে ঈদে প্রশান্তির বৃষ্টি এসেছে। এটা আল্লাহর বিশেষ রহমত। এখন আমন ধান রোপণের সময়। তীব্র তাপদাহে ক্ষেত খামার চৌচির হয়ে পড়েছিল। বৃষ্টি হওয়ার ফলে কৃষকের কাছে ধানের বীজ রোপণ করা সহজ হয়েছে। কৃষকের কাছে এ বৃষ্টিটা ঈদের উপহার।প্রতিমন্ত্রী রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গত শুক্রবার ঢাকা সদরঘাট টার্মিনালের লালকুঠি ঘাটে বার্দিং করা লঞ্চ ‘এমভি ময়ুর-৭’ এ অগ্নিকান্ড ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় কোন হতাহত হয়নি। ঘটনা তদন্তে নৌপরিবহন অধিদফতর ছয় সদস্যের একটি কমিটি করেছে। কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলে জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে গতকাল শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ ‘ওটি সাগর নন্দিনী-২’ এ অগ্নিকান্ড ঘটে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ওয়েল ট্যাংকারে আগুন না লাগায় বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে গেছে। ঝালকাঠি জেলা প্রশাসন হতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, নৌনিরাপত্তার জন্য যতটুকু প্রস্তুতি দরকার সেটি আগে পর্যাপ্ত ছিলনা। গত ১৫ বছরে আমরা নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের জন্য ড্রেজার সংগ্রহ করছি। আগামী ৩ বছর পর আধুনিক নৌপথ ও নৌনিরাপত্তায় যথাযথ ব্যবস্থা দেখতে পারব। এলক্ষ্যে যেসব ব্যবস্থা নেয়া দরকার সেটি করতে পারব।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ