আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাশিয়া দু’টি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২২ আগস্ট ২০২৩ @ ০৪:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ আগস্ট ২০২৩@০৪:১৩ অপরাহ্ণ
রাশিয়া দু’টি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলে দু’টি ‘আক্রমণকারী ড্রোন’ ভূপাতিত করেছে। মঙ্গলবার (২২ আগস্ট) নগরীর মেয়র এ কথা জানান।

জরুরী পরিষেবাগুলো সাড়া দিচ্ছে উল্লেখ করে সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানিয়েছেন, এয়ার ডিফেন্স ক্রাসনোগর্স্ক ও চ্যাস্টি এলাকায় দু’টি আক্রমণকারী ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে তিনি ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তাারিত জানাননি। খবর এএফপি’র

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো অঞ্চলে দ’টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে বিমান পরিষেবার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ‘তাস’ জানায়, মস্কোর ভনুকোভো, শেরেমেতিয়েভো ও ডোমোদেডোভো বিমানবন্দরে বিমান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ইউক্রেনীয় সীমান্তের কাছে ব্রায়ানস্ক অঞ্চলে দু’টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ