আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শরীয়তপু‌রে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত‌্যা চেষ্টা; প্রধান আসামী গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ ডিসেম্বর ২০২৩ @ ০৩:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ ডিসেম্বর ২০২৩@০৩:১৯ অপরাহ্ণ
শরীয়তপু‌রে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত‌্যা চেষ্টা; প্রধান আসামী গ্রেফতার

নয়ন দাস
শরীয়তপুর প্রতি‌নি‌ধি।।

শরীয়তপুর সদর পৌরসভায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে হত্যার চেষ্টায় অভিযুক্ত রাসেল পাহাড় (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (০৫ ডি‌সেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শরীয়তপুর জেলার পুলিশ সুপার মাহবুবুল আলম।

পুলিশ সুপার জানান, শরীয়তপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাকদী এলাকায় ভুক্তভোগী ২৮ বছরের গৃহবধূ মা ও ছোট বোনের সঙ্গে দুই শিশু সন্তান নিয়ে বসবাস করেন।

তাঁর স্বামী যশোরে ব্যবসা করেন। ওই একই এলাকার রাসেল পাহাড় ৩-৪ মাস ধরে ওই গৃহবধূকে উত্তপ্ত এবং অনৈতিক প্রস্তাব দিচ্ছিলেন। গৃহবধূ ওই যুবককে এড়িয়ে চলতেন। তাতে তিনি ক্ষুব্ধ হন।

পরে গত ২৫ তারিখ শনিবার রাত ৯টার দিকে ওই গৃহবধূ ঘরের বাইরে বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা রাসেল ও তার এক সহযোগী তাকে বাঁশ বাগানে নিয়ে হাত পা-বেঁধে কাপড়ে আগুন ধরিয়ে দেন। পরে গৃহবধূর চিৎকারে স্বজনরা এসে তাকে নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

পু‌লিশ সুপার মাহবুবুল আলম আ‌রও বলেন, গৃহবধূর শরীরের ১০ ভাগ পুড়ে যায়। এ ঘটনায় পরের দিন রবিবার ভুক্তভোগীর বোন সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।

পরে তথ্যপ্রযুক্তি সহায়তায় ঘটনার প্রধান অভিযুক্ত রাসেল পাহাড়কে গতকাল সোমবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়। আজ তা‌কে আদাল‌তের মাধ‌্যমে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ