।।শেরপুর প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপর তফসিলকে স্বাগত জানিয়ে শেরপুর জেলা আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে মিছিলটি নিউ মার্কেট মোড় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ সরকারের পক্ষে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলসহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া তফসিলকে স্বাগত জানিয়ে জেলার পাঁচটি উপজেলা ও ইউনিয়নে আনন্দ মিছিল করেছে আ’লীগের নেতাকর্মীরা।






















