আজ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ৮

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৫ ডিসেম্বর ২০২৩ @ ১২:৫৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ ডিসেম্বর ২০২৩@১২:৫৮ অপরাহ্ণ
ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ৮

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। মিচাং নামের এই ঘূর্ণিঝড় কয়েক ঘণ্টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) পুলিশ এই কথা জানিয়েছে।

ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালে আরো শক্তিশালী ঝড়ে রূপ নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত হানবে বলে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছিল। প্রতি ঘণ্টায় ঝড়টির সর্বোচ্চ ১শ’ কিলোমিটার গতিতে বয়ে চলছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তামিলনাড়- রাজ্যের মূখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বলেন, ‘আমরা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় মোকাবেলা করছি।’

পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, তামিলনাড়- রাজ্যের রাজধানী চেন্নাইতে এই ঘূর্ণিঝড়ের আঘাতে আটজন প্রাণ হারিয়েছে।

খবরে আরও বলা হয়, এদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে, একজন গাছের নিচে চাপা পড়ে, আরেকজন পানিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এবং একজন দেয়াল ধসে প্রাণ হারায়।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় অনেক গাড়ি স্রোতে ভেসে যেতে দেখা যায়। এতে অনেক ঘরবাড়ি পানিতে ডুবে যায়। নগরীর রাস্তায় একটি কুমিরকে সাঁতার কাটতে দেখা গেছে।

এদিকে আইএমডি এই অঞ্চলের কিছু এলাকায়  প্রচণ্ড বৃষ্টিপাতের ব্যাপারে সকর্ত করে দিয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ