জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিল্পকলা একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ নভেম্বর সন্ধ্যা ৭ টায় অফিসার্স ক্লাবে সভা অনুষ্ঠিত হয়।
মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায়
উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহাম্মেদের সভাপতিত্বে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম,উপজেলা সমাজ সেবা অফিসার রায়হানুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, প্রভাষক ও সাংবাদিক জাকারিয়া মিঞা,প্রভাষক শংকর রায়সহ আর অনেকে।
আলোচনা সভায় বক্তারা উপজেলা শিল্পকলার পরিচালনা কমিটি গঠন, উন্নয়ন, শিল্পী গঠন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





















