আজ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শেরপুরে হাসপাতাল চত্ত্বর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ ডিসেম্বর ২০২৩ @ ০৩:৩৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ ডিসেম্বর ২০২৩@০৩:৩৫ অপরাহ্ণ
শেরপুরে হাসপাতাল চত্ত্বর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

।।শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের শ্রীবরদী উপজেলা হাসপাতাল চত্ত্বর থেকে এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ ডিসেম্বর) সকালে হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে পরিত্যক্ত স্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শ্রীবরদী হাসপাতালের দ্বি-তলায় মহিলা ওয়ার্ডের নিচের তলার পাশে পরিত্যক্ত স্থানে একটি নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে একটি ভ্যানেটি ব্যাগ ও একটি টর্চ লাইট পাওয়া যায়।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, মহিলা ওয়ার্ডে কোনো ডেলিভারি করা হয় না। ডেলিভারী ওয়ার্ড আলাদা। তবে, কে বা কারা রাতে এই নবজাতকের মরদেহ এখানে ফেলে গেছে।

শ্রীবরদী থানার উপ-পুলিশ পরিদর্শক শফিকুর রহমান জানান, হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিচে পরিত্যক্ত অবস্থায় নবজাতকের মরদেহটি পাওয়া যায়। কুকুর বা শেয়ালে নবজাতকের মুখের একটি অংশ খেয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু্ মামলার প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ