আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ ডিসেম্বর ২০২৩ @ ১২:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ ডিসেম্বর ২০২৩@১২:৫৪ অপরাহ্ণ
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারী-সৈয়দপুরের মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে ফয়জুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩ ডিসেম্বর) সকালে এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি জেলা সদরের ঘোনপাড়ার মৃত জবান আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, সকালে নীলফামারী-সৈয়দপুর রেলপথে খয়রাত নগর এলাকায় চিলাহাটি- ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যায়। অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানান এলাকাবাসীরা।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম সত্যতা নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে রেলে কাটা পড়া ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ