আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রুশ শয়তানদের বিশ্বাস করা যায় না: জাতিসংঘে জেলেনস্কি

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২০ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৪৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ সেপ্টেম্বর ২০২৩@০৯:৪৬ পূর্বাহ্ণ
রুশ শয়তানদের বিশ্বাস করা যায় না: জাতিসংঘে জেলেনস্কি

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

‘শয়তান বিশ্বাস করা যায় না,’ জাতিসংঘ সাধারণ অধিবেশনে এমন কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি তার দেশের বিরুদ্ধে রুশ আগ্রাসন অবসানে ঐক্যবদ্ধ হতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউ ইয়র্কে দেয়া আবেগী ভাষণে জেলেনস্কি বলেন, পারমাণবিক ক্ষমতাধর মস্কোকে অবশ্যই বিশ্বকে চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলা থেকে থামাতে হবে। তিনি আরও অভিযোগ করেন খাবার থেকে জ্বালানি সবকিছুকেই অস্ত্র বানাচ্ছে রাশিয়া।

সাধারণ পরিষদে উপস্থিত বিশ্বনেতাদের জেলেনস্কি বলেন, রাশিয়া বিশ্বকে চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, রাশিয়ার আগ্রাসনের পর বিশ্বের আর কেউ যাতে কোনো দেশকে আক্রমণ করার সাহস না পায় তা নিশ্চিত করার জন্য সবকিছু করছে ইউক্রেন।

জেলেনস্কি বলেন, পারমাণবিক অস্ত্র রাখার কোনো অধিকার নেই রাশিয়ার। তিনি বলেন, অস্ত্রের ব্যবহার রোধ করতে হবে, যুদ্ধাপরাধের শাস্তি পেতে হবে, নির্বাসিত ব্যক্তিদের দেশে ফিরে আসতে হবে এবং দখলদারকে তাদের নিজ ভূমিতে ফিরে যেতে হবে। এটা বাস্তবায়নে আমাদের সকলকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে আর আমরা সেটা করবো।

ইউক্রেনীয় শিশুদের অপহরণ করে মস্কো গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেন জেলেনস্কি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অভিযোগ করেছেন ইউক্রেন যুদ্ধ বাড়াচ্ছে ওয়াশিংটন। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোকে দুর্বল করতে যুক্তরাষ্ট্র ইউক্রেন সহিংসতায় উসকানি দিচ্ছে। দুঃখজনকভাবে এটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ