আজ ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে বাস-অটো সংঘর্ষে নারী নিহত, ক্ষোভে বাসে আগুন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ অক্টোবর ২০২৩ @ ০৭:০২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ অক্টোবর ২০২৩@০৭:০২ অপরাহ্ণ
ময়মনসিংহে বাস-অটো সংঘর্ষে নারী নিহত, ক্ষোভে বাসে আগুন
ছবি- বিডিহেডলাইন্স

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়।

নিহত খুকি আক্তার সুমি (১৯) নান্দাইল উপজেলার চর ভেলামারি গ্রামের খোকন মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে নান্দাইলের কানুরামপুর-ত্রিশাল সড়কের বেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুজ্জামান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরের দিকে নান্দাইল-ত্রিশাল সড়কের বেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় ত্রিশালগামী শালবন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয় এবং অটোরিকশার চালকসহ ৫ জন আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আহতদের হাসপাতালে পাঠিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি মো: রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ