আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মেক্সিকোর উত্তর পশ্চিম দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিলারি

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৯ আগস্ট ২০২৩ @ ০৪:৫০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ আগস্ট ২০২৩@০৪:৫০ অপরাহ্ণ
মেক্সিকোর উত্তর পশ্চিম দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিলারি

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

মেক্সিকোর উত্তর পশ্চিম দিকে ধেয়ে আসছে ‘সম্ভাব্য বিপর্যয়কর’ভয়াবহ ঘূর্ণিঝড় হিলারি। এর কারনে দেশটির উত্তর পশ্চিম পর্যটক অঞ্চল ও প্রতিবেশী মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্ণিয়ায় আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে।

চতুর্থ ক্যাটাগরির এ হারিকেন মোকাবেলায় শুক্রবার দেশটি প্রস্তুত বলে জানা গেছে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার(এনএইচসি) সতর্ক করে বলেছে, হিলারির কারনে প্রবল ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা ও সমুদ্রে উত্তাল ঢেউয়ের আশংকা রয়েছে। এনএইচসি বলছে, শুক্রবার কিছুটা মন্থর হওয়ার আগ পর্যন্ত বাতাসে হিলারির সর্বোচ্চ গতিবেগ ২৩০ কিলোমিটারে পৌঁছে।

এদিকে সমুদ্রে বড়ো বড়ো ঢেউ আছড়ে পড়ার প্রেক্ষিতে কাবো সান লুকাসের বাসিন্দা ও কর্মীরা তাদের প্রতিরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করে। এছাড়া কাবো সান লুকাস বিচে নৌ সদস্যদের টহল দিতে দেখা গেছে। এনএইচসি বলছে, হিলারি বাজা ক্যালিফোর্ণিয়ার দক্ষিণ প্রান্তে কাবো সান লুকাসের ২৮৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এনএইচসি তার পূর্বাভাসে আরো বলেছে, সপ্তাহান্তে হিলারি বাজা ক্যালিফোর্ণিয়ার পশ্চিম উপকূলের কাছাকাছি এবং রোববার রাত নাগাদ ক্যালিফোর্ণিয়ার দক্ষিণাঞ্চলে পৌঁছাবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ